Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন রবার্ট মুলার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ০২:২৯ পিএম

পদত্যাগ করলেন রবার্ট মুলার

রবার্ট মুলার। ছবি: সংগৃহীত

Advertisement

নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তকারী বিশেষ কৌঁসুলি ও সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। 

বুধবার তিনি তার এ পদত্যাগের ঘোষণা দেন। খবর আনাদোলুর। 

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ছিল কিনা তা নিয়ে গঠিত তদন্তকারী দলের নেতৃত্ব দিয়েছেন মুলার।

গতকাল ওয়াশিংটনে এক লিখিত বক্তব্যে মুলার বলেন, প্রথমত প্রেসিডেন্ট অপরাধ করেছেন কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নীতি অনুযায়ী, পদে থাকাকালীন কোনো প্রেসিডেন্টকে কেন্দ্রীয় অপরাধমূলক আইনে (ফেডারেল ক্রাইম) অভিযুক্ত করা যায় না- এটি অসাংবিধানিক। 

আর এ কারণে প্রেসিডেন্টকে অভিযুক্ত করার কোনো উপায়ও আমাদের হাতে ছিলও না।
তিনি জানান, এ বিষয়ে তার অতিরিক্ত আর কিছু বলার নেই। কংগ্রেসের সামনে কোনো শুনানিতেও তিনি উপস্থিত হতে চান না। তিনি যা বলার, নিজের প্রতিবেদনেই বলেছেন।

রবার্ট মুলারের এ বিবৃতির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, মুলার রিপোর্টের চেয়ে এটি কিছুই আলাদা নয়। যথেষ্ট প্রমাণও ছিল না। আমাদের দেশে তেমন নাগরিক নিরপরাধ বলেই গণ্য হন। মামলা শেষ। ধন্যবাদ।

Advertisement

রবার্ট মুলার যুক্তরাষ্ট্র ট্রাম্প

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম