Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে বাংলাদেশিদের ব্যবহার করেছে বিজেপি: মমতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ০২:০১ পিএম

লোকসভা নির্বাচনে বাংলাদেশিদের ব্যবহার করেছে বিজেপি: মমতা

Advertisement

ভারতের লোকসভা নির্বাচনে জিততে বিজেপি জালিয়াতি করেছে। এ ক্ষেত্রে তারা বাংলাদেশিদের ব্যবহার করেছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

মমতা বলেন, আরএসএসের এক হাজার লোক এখনও বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। খোঁজ নিয়ে দেখেন তারা কত স্কুল চালায়। টাকা আসছে কোথা থেকে। বিদেশ থেকে এ অর্থ আসছে বলে দাবি করেন তিনি। 

বাংলাদেশ সীমান্ত থেকে নির্বাচনের সময় কারা বৈঠক করতে এসেছিলেন এমন প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে অন্য ধর্মের লোক এসেছে। তবে তারা কোন ধর্মের সেটি আমি বলব না।

মমতা অভিযোগ করে বলেন, ইভিএমে আগে থেকেই প্রোগ্রামিং করে রেখেছিল বিজেপি। দেশজুড়ে ৩০০টি এবং পশ্চিমবঙ্গে ২৩টি আসনে প্রোগ্রামিং করে রেখেছিল কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। এর মধ্যেও তার দল তৃণমূল কংগ্রেস বেশি আসনে জিতেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আসামে বিজেপি প্রচারণা চালিয়েছিল-বাঙালিরা জিতলে রাজবংশীদের জমি কেড়ে নেবে, কোচবিহারে বাঙালি, বাংলাদেশি ও রাজবংশীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি এবং বিভিন্ন জেলায় বাঙালিদের সঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরোধ তৈরি করেছিল বিজেপি।

Advertisement

লোকসভা নির্বাচন বাংলাদেশি ব্যবহার

Advertisement

আরও পড়ুন

এনভিডিয়া প্রধানের আরেক প্রেমিকা কে এই কিম্বারলি পাওয়েল?

এনভিডিয়া প্রধানের আরেক প্রেমিকা কে এই কিম্বারলি পাওয়েল?

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম