Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কানের ভেতর থেকে বের হলো ১০-এর বেশি তেলাপোকা!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ১১:২১ এএম

কানের ভেতর থেকে বের হলো ১০-এর বেশি তেলাপোকা!

প্রতীকী ছবি

Advertisement

কানের ব্যথায় ছটফট করছিলেন এক ব্যক্তি। ব্যথা এতই তীব্র হয়ে ওঠে যে একসময় প্রাণ চলে যাওয়ার উপক্রম। আর সইতে না পেরে চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি।

তিনি ভেবেছিলেন, কানে হয়তো ময়লা জমেছে অনেক। তাই বলে এত যন্ত্রণা! আবার ভাবছিলেন মশা-পিঁপড়া ঢুকে পড়েনি তো!

আর রোগীর সেই ধারণাকে আরও কয়েকগুণ বাড়িয়ে বললেন চিকিৎসক। এ খবরে প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন উপস্থিত অনেকে।

তিনি জানালেন, ময়লা, মশা-মাছি বা পিঁপড়া নয়; কানের ভেতর বাসা বেঁধেছে তেলাপোকার আস্ত পরিবার। একটি-দুটি নয়, ওই ব্যক্তির কানের ভেতর থেকে গুনে গুনে ১০টি তেলাপোকার বাচ্চা বের করলেন চিকিৎসক।


অবাক করার মতো ঘটনা হলেও এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে চীনের হুইজহউ শহরের সানহে হাসপাতালে।

ফক্স নিউজ জানাচ্ছে, সম্প্রতি এলভি নামের ২৪ বছর বয়সী এক যুবক কানের তীব্র যন্ত্রণা নিয়ে গিয়েছিলেন সানহে হাসপাতালে।
সেখানে তিনি নাক-কান ও গলার চিকিৎসক ঝং ইজিনকে জানান, তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেছে আমার। টর্চের আলো ফেলে পরিবারের সদস্যরা জানিয়েছেন কিছু একটা নড়ছে ভেতরে।

এলভির এমন কথা শুনে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখেন ঝং ইজিন। চোখ ছানাবড়া হয়ে যায় তার।
তিনি এলভিকে জানান, ময়লা বা পিঁপড়া নয়; তার কানে অনেক তেলাপোকা বাসা বেঁধেছে। তার মধ্যে একটি বেশ বড়।
ফক্স নিউজকে চিকিৎসক ঝং ইজিন বলেন, ওই রোগী এসে বলেছিলেন যে, তার কানে প্রচুর ব্যথা হচ্ছে। যেন কানের মধ্যে কেউ আঁচড় কাটছে বা সুড়সুড়ি দিচ্ছে। এতে প্রচুর অস্বস্তি হচ্ছিল তার।

তিনি আরও বলেন, আমি তার কানের ভেতর থেকে ১০টিরও বেশি তেলাপোকার বাচ্চা আবিষ্কার করেছি। আলো দেখে ওরা কানের ভেতরে দৌড়ে বেড়াচ্ছিল। ভাগ্যিস সময়মতো এগুলোকে বের করা গেছে। নইলে মারাত্মক ক্ষতি হতে পারত। বধির হয়ে যেতে পারতেন তিনি।

তিনি জানান, একটি টুইজারের সাহায্যে ওই তেলাপোকার বাচ্চাগুলোকে কানের ভেতর থেকে বের করে আনা হয়। ঠিক কতদিন ধরে আরশোলার বাচ্চারা ওখানে বাসা বেঁধেছিল আর কেনই বা এলভির কানকে তাদের পছন্দ হয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি চিকিৎসক ডা. ঝং ইজিন।

তবে ডা. ইজিন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এলভির অভ্যাস ছিল নিজের বিছানার পাশেই আধ খাওয়া খাবারের প্যাকেট রেখে দিতেন। সম্ভবত ওই খাবারের লোভে তেলাপোকা তার কানের কাছে এসে এলভির কানের ভেতরে ঢুকে পড়ে।

জানা গেছে, এলভির মতোই এমন করুণ দশা হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে এমনই এক অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল এক নারীর সঙ্গে।  তার কানের মধ্যে ৯ দিন ধরে একটি তেলাপোকা সংসার পেতেছিল।

 

Advertisement

কান তেলাপোকা

Advertisement

আরও পড়ুন

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

২০০৭ সালের ভিডিওতে নাৎসি স্যালুট, ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

২০০৭ সালের ভিডিওতে নাৎসি স্যালুট, ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম