Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে এক লিটার দুধের দাম ৩০ হাজার টাকা!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম

ভারতে এক লিটার দুধের দাম ৩০ হাজার টাকা!

Advertisement

ভারতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ বক্তব্যকে পুরোদস্তুর প্রচারের হাতিয়ার করে ফেলেছে তৃণমূল।

শুক্রবার সকাল ১০টায় শ্রীরামপুর স্টেশনের সামনের চত্বর হঠাৎই ‘হাম্বা’ রবে মুখরিত। হাত-মাইকে খদ্দের ডাকছেন তৃণমূল নেতা। ৩০ হাজার টাকায় মিলবে এক লিটার দুধ!

ভিড়ের মাঝে দেখা গেল, চার-চারটে গরু আর হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কিছু কর্মী ও সমর্থক। পোস্টারে লেখা, ‘আমরা শিক্ষিত। কিন্তু বেকার। আমাদের অর্থের প্রয়োজন। 

দিলীপ বলেছেন, গরুর দুধে সোনা আছে। তাই আমরা বেকার ছেলেরা সবাই মিলে দুধ বিক্রি করব।’ রাস্তায় দাঁড়িয়েই গরুর দুধ দোয়ানো হল। ঘণ্টা দেড়েক ধরে চলল ওই ‘ব্যবসা’।

কর্মসূচির নেতৃত্বে ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূলের কার্যকরী সভাপতি ও কাউন্সিলর সন্তোষ সিংহ। 

তিনি বলেন, ‘দেশে চাকরি নেই। উল্টো কেন্দ্রীয় সরকার লোক ছাঁটাই করছে। অর্থনীতি ধুঁকছে। দিলীপ এই সমস্যা সমাধানের উপায় বলেছেন। তার কথা অনুযায়ী, গরুর দুধে যেহেতু সোনা আছে, তাই আমরা এই কর্মসূচি নিয়েছি। সোনার দর ৩৮ হাজার টাকা ভরি। দুধের দাম সেই হিসাবে কমই রেখেছিলাম। কিন্তু একটাও খদ্দের পেলাম না।’

তৃণমূলের বক্তব্যের পাল্টা বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন, ‘কোনো খাবারের মধ্যে লোহা থাকলে, তা দিয়ে কি তৃণমূলের লোকেরা বাড়ির জিনিস বানান? আসলে, সদর্থক কোনো বিষয় না থাকায় তারা মুর্খের মতো রাজনীতি করছে। রাজ্যে যে কর্মসংস্থান নেই, নিজেরাই তা প্রমাণ করছে।’ 

শ্যামলের কটাক্ষ, ‘তাদের নেতানেত্রীর মুখ দিয়ে যে মণি-মুক্তা ঝরে, বেকারত্ব ঘোচাতে তারা বরং সেগুলো বিক্রি করুক।’ 
সূত্র: আনন্দবাজার

Advertisement

গরু দুধ

Advertisement

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম