Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১৮

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১১:১০ এএম

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ১৮

আসাদ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: আনাদলু

Advertisement

সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবপ্রদেশে বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।  ইরান সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শিবিরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।  

বুধবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চল এলাকায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদ অনুগত সেনারা এ হামলা চালিয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।  

পর্যবেক্ষণ অনুসারে, আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় গ্রামের আজান পর্বতের ঘাঁটি থেকে এই হামলা চালানো হয়েছিল, যেখানে ৪০ জন বেসামরিক লোক আহত হয়েছে।  ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে সরকারি বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো তুরস্ক সীমান্তের কাছে উত্তর ইদলিবের কাহ উদ্বাস্তু শিবিরে আঘাত হানে। 

আসাদ বাহিনীর ছোড়া কামানের গোলা কাহের একটি ‘মা ও শিশু’ হাসপাতালেও আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

এতে হাসপাতালটির কর্মী আহত হওয়ার পাশাপাশি হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানিয়েছে। 

সিরিয়ার অপর দুই মিত্র রাশিয়া ও তুরস্কের বাধা উপেক্ষা করে বাসারের অনুগত বাহিনী সরকারবিরোধীদের এলাকা হিসেবে পরিচিত ইদলিবে হামলা চালিয়ে যাচ্ছে।

Advertisement

সিরিয়া হামলা বাশার আল আসাদ

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম