Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

'সৌদিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছিল ইরান'

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০১:০৫ পিএম

'সৌদিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছিল ইরান'

ইরানের এলিট ফোর্স রেভুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি

Advertisement

চার মাস আগে সৌদি আরবে সামরিক অভিযান চালাতে যাচ্ছিল ইরান। রুদ্ধদ্বার বৈঠকের পর সামরিক অভিযান থেকে সরে এসে দেশটির দ্বিতীয় বৃহৎ তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার আগে তেহরানে দেশটির এলিট ফোর্স রেভুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিসহ শীর্ষ কর্মকর্তারা একটি গোপন বৈঠকে বসেছিলেন। খবর রয়টার্সের।

এতে তাদের তৈরি অস্ত্রের কার্যকারিতা নিয়ে আলোচনার পাশাপাশি সৌদি আরবে সামরিক অভিযান চালানোর ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কিন্তু যুদ্ধের ভয়াবহতার কথা বিবেচনা করে আর সৌদিতে আক্রমন চালায়নি ইরান। চাঞ্চল্যকর এসব তথ্য ওঠে এসেছে মার্কিন এক রিপোর্টে।

রিপোর্টে আরও বলা হয়, পরমাণু সমোঝতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় এবং নতুন করে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় প্রতিশোধ নিতে তার মিত্রদেশ সৌদিতে হামলা চালাতে চেয়েছে ইসলামিক এ প্রজাতন্ত্রটি।

কেবলমাত্র সৌদি আরব নয়, মধ্যপ্রচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার পরিকল্পনা ছিল ইরানের।

কিন্তু শেষ পর্যন্ত এসব চিন্তা থেকে সড়ে এসে সৌদির বৃহৎ তেল স্থাপনায় হামলা চালায় বলে মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Advertisement

ইরান সামরিক অভিযান

Advertisement

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম