Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে ভারতীয় লবি বেশি শক্তিশালী: ইমরান খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে ভারতীয় লবি বেশি শক্তিশালী: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে পাকিস্তানের তুলনায় ভারতের লবি অনেক বেশি শক্তিশালী। বিষয়টি যুক্তরাষ্ট্রের পাকিস্তান নীতির ওপরে প্রভাব পড়ে।

সেই কারণে বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লির অবস্থানের কাছে ইসলামাবাদের মতামত চাপা পড়ে যায় বলে মন্তব্য করেন ইমরান খান।

সম্প্রতি উত্তর আমেরিকায় পাক বংশোদ্ভূত চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ান্স অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (এপিপিএনএ) আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।  

ওই অনুষ্ঠানে পাক-ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলেন ইমরান।  

তিনি বলেন, পাক-ভারত সংকট নিয়ে কোনো ইস্যু যুক্তরাষ্ট্রের কাছে গেলে নয়াদিল্লির প্রভাবে তা আর ইসলামাবাদের পক্ষে আসে না। সেখানে ভারতের লবি পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। এ জন্য ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে।

এর পর অনুষ্ঠানে ওই সংগঠনের সদস্যদের যুক্তরাষ্ট্রে পাকিস্তানের লবি আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান ইমরান খান।

অনুষ্ঠানে এমন আহ্বানের পাশাপাশি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়াসহ সম্প্রতি ভারতে পাস হওয়া মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলে সরব হন ইমরান খান।

প্রসঙ্গত গত ৫ আগস্ট ভারতের সংসদে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে পাক-ভারত সম্পর্কের উত্তেজনার পারদ চরমে উঠেছে।

ইস্যুটি আন্তর্জাতিক দাবি করে ভারতের একার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে জাতিসংঘে অভিযোগ করেন ইমরান খান।

এ ইস্যুতে আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের পক্ষে জনমত তৈরির চেষ্টা করে পাক সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Advertisement

পাকিস্তান ভারত লবি

Advertisement

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম