Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এরদোগান ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০২:৩৪ পিএম

এরদোগান ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: এএফপি

Advertisement

তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯’ ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দেয়া হয়েছে বলে ওই পত্রিকাটির দাবি।

মুসলিম নিউজ নাইজিরিয়ার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই।

এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের  কারণেই এবারেও তাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সবসময় ভুক্তভোগী লোকজনের পক্ষ দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সবসময় সরব দেখা গেছে।

এছাড়া মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়ালালামপুর সম্মেলনেরও আয়োজন করেছেন এরদোগান। 

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।

Advertisement

বিশ্ব

Advertisement

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম