Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বছরজুড়ে বিদেশ সফরে হামাসপ্রধান ইসমাইল হানিয়া

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১০:৩৭ এএম

বছরজুড়ে বিদেশ সফরে হামাসপ্রধান ইসমাইল হানিয়া

প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া আগামী এক বছর দেশের বাইরে থেকে সংগঠন পরিচালনা করবেন। মঙ্গলবার সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

গেল বছরের ডিসেম্বরে গাজা উপত্যকা থেকে বিদেশ সফরে বের হন হানিয়া। ২০১৭ সালে হামাসের দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বড় ধরনের সফর।

ইতিমধ্যে তিনি তুরস্ক, মিসর, মালয়েশিয়া ও ইরান সফর করেছেন। মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় অংশ নেন তিনি।

হামাসের উপপ্রধান খলিল আল-হায়া সাংবাদিকদের বলেন, হানিয়া দেশের বাইরেই থাকবেন এবং বিদেশ সফরের মূল উদ্দেশ্যগুলো হাসিল ও কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরেই অবস্থান করবেন।

অন্তত একটি বছর এ সফর স্থায়ী হবে বলেও তিনি জানিয়েছেন।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ২০০৮ সাল থেকে অবৈধ ইসরাইলের বিরুদ্ধে তিনটি লড়াই করেছে হামাস।

বর্তমানে উপসাগরীয় দেশ কাতারে রয়েছেন হানিয়া। মিসরের মুসলিম ব্রাদারহুড ও হামাসের দীর্ঘদিনের মিত্র বলা হয় কাতারকে। আর ব্রাদারহুডেই হামাসের আদর্শিক শিকর রয়েছে বলে মনে করা হয়।

মিসর সীমান্ত হয়ে গাজা উপত্যকা থেকে বের হয়েছেন হানিয়া। হামাসের উপপ্রধান খলিল আল-হায়া স্বীকার করে নিয়েছেন যে হানিয়ার ইরান সফরে মিসরের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে।

ইরানের আঞ্চলিক বৈরী ও সৌদি আরবের মিত্র বলা হয় মিসরকে।

হামাস উপপ্রধান বলেন, হানিয়ার ইরান সফরের নিন্দা জানিয়েছেন আমাদের মিসরীয় ভাইয়েরা। কিন্তু হামাসের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি রয়েছে।

Advertisement

হামাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম