Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা হটাতে স্লোগানে মুখরিত বাগদাদের রাজপথ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১১:৩৩ এএম

ইরাক থেকে মার্কিন সেনা হটাতে স্লোগানে মুখরিত বাগদাদের রাজপথ

ছবি: এএফপি

Advertisement

ইরাক থেকে মার্কিন সেনাদের হটাতে বিক্ষোভ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে দেশটির রাজধানী বাগদাদের রাজপথ।

শুক্রবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের ডাকে যুক্তরাষ্ট্রবিরোধী এ বিক্ষোভ হয়েছে।

এদিন সকাল থেকেই বাগদাদের আল হুরিয়াত স্কয়ারের কাছে বিক্ষোভে যোগ দিতে আসেন নারী-পুরুষ-শিশুসহ সব বয়সের ইরাকিরা। রাস্তা পরিণত হয় জনসমুদ্রে।

বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক, আমেরিকা-ইসরাইল বেরিয়ে যাও বলে স্লোগান দেন। এ সময় তারা দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরও বিদায় হওয়ার আহ্বান জানান।

ইরাকে গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সদরের ডাকা এ বিক্ষোভ।

এদিকে কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকি মার্কিন ঘাঁটিতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় তিন ডজন সেনা আহত হয়েছেন।

শুক্রবার পেন্টাগন জানায়, ৩৪ মার্কিন সেনা আঘাতজনিত মস্তিষ্কের ক্ষত (টিবিআই) ও কনকাসনে আক্রান্ত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জোনাথন হফম্যান এমন তথ্য দিলেও এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পশ্চিম ইরাকে ৮ জানুয়ারি ইরানের হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি।

পরে দেশটির কর্তৃপক্ষ ১১ মার্কিন সেনাকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে। হফম্যান বলেন, চিকিৎসার জন্য ১৭ সেনাকে জার্মানি পাঠানো হয়েছে। শুক্রবার তাদের মধ্যে আটজনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে ওয়াল্টার রিড (ওয়াশিংটনের কাছে সামরিক হাসপাতাল) কিংবা তাদের নিজস্ব ঘাঁটিতে এসব সেনার চিকিৎসা চলবে।

কিন্তু জার্মানিতে পাঠানো আক্রান্ত সেনারা সেখানে চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে থাকবে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, ১৭ সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা ইরাকে নিজেদের দায়িত্বে ফিরে গেছেন।

ইরাকে সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর মধ্যে একটি আইন আল-আসাদে জোট বাহিনীর পাশাপাশি দেড় হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এ ছাড়া সেখানে কয়েক হাজার ইরাকি সেনাও রয়েছে।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি।

তবে মার্কিন সেনাদের আহতের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যা বলায় অভিযুক্ত করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা।

কংগ্রেস সদস্য ডেব্বি ওয়াসারম্যান সুলটজ বলেন, ট্রাম্প এই আহতের ঘটনাকে তুচ্ছ করে দেখেছেন। টিবিআই আক্রান্ত সেনাদের অর্ধেকের অস্ত্রোপচার দরকার পড়েছে। এতে তারা সারাজীবন প্রতিবন্ধকতার শিকার হতে পারেন।

Advertisement

ইরান

Advertisement

আরও পড়ুন

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম