Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওমর আবদুল্লাহকে চিনতে পারছেন না মমতা ব্যানার্জি!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০২:১৬ পিএম

ওমর আবদুল্লাহকে চিনতে পারছেন না মমতা ব্যানার্জি!

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। ছবি: সংগৃহীত

Advertisement

অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে চিনতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার সকালে নিজের টুইটারে ওমরের একটি ছবি পোস্ট করে তিনি বলেন, এই ছবিতে ওমর আবদুল্লাহকে আমি চিনতে পারিনি।

মমতা বলেন, এটা খুবই দুঃখজনক। দুভার্গ্যবশত হলেও আমাদের গণতান্ত্রিক দেশ এসব ঘটছে। কিন্তু কখন বেদনাদায়ক এসব ঘটনার অবসান ঘটবে?-খবর এনডিটিভির

তৃণমূল কংগ্রেসের প্রধানের পোস্ট করা ছবিতে শীতের ও ক্রীড়া পোশাক পরা ধূসরাভ-সাদা দাড়ির এক লোককে দেখা গেছে। তিনি ওমর আবদুল্লাহ বলেই সবাই ধারনা করছেন।

গত বচরের আগস্টে অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশানের অধিকার কেড়ে নেয়ার পর গ্রেফতার করা হয় ভূখণ্ডটির রাজনীতিবিদদের। তাদের মধ্যে ওমর আবদুল্লাহও ছিলেন।

সরকারের এই অভিযানের কঠোর সমালোচকদের একজন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রিয়ান অভিযোগ করে কলেন, বিজেপি নেতৃত্বধীন কেন্দ্রীয় সরকার সংবিধানকে আবর্জনায় নিক্ষেপ করে দিয়েছে।

সিপিআই(এম) নেতা সিতারাম ইয়াচুরি বলেন, এই ছবি কেন্দ্রীয় সরকারের জন্য মারাত্মক সমস্যাপূর্ণ ঘটনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। কাশ্মীরের এই সাবেক মুখ্যমন্ত্রী সাবেক কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। কোনো বিচার ছাড়াই তাকে মাসের পর মাস আটকে রাখা হয়েছে।

 

Advertisement

ওমর আবদুল্লাহ

Advertisement

আরও পড়ুন

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

বৈশ্বিক জ্বালানি বাজারে বড় বিপর্যয় এড়াতে চায় যুক্তরাষ্ট্র

বৈশ্বিক জ্বালানি বাজারে বড় বিপর্যয় এড়াতে চায় যুক্তরাষ্ট্র

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম