Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এইচআইভির ওষুধে সেরে উঠলেন করোনা রোগী!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০২:০৩ পিএম

এইচআইভির ওষুধে সেরে উঠলেন করোনা রোগী!

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

ভারতের জয়পুরে করোনাভাইরাসে আক্রান্ত এক ইতালীয় দম্পতির শরীরে এইচআইভির ওষুধ প্রয়োগে সুস্থ হয়ে উঠেছেন। চলতি মাসের শুরুতে এই দম্পতি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন বলে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে।

তাদের দুই দফা পরীক্ষা হয়েছে, কিন্তু ভাইরাসের অস্তিত্ব মেলেনি। জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতেই শুধু এ ধরনের ওষুধ প্রয়োগের বিধান আছে।

রাজস্থানের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) রোহিত কুমার সিং বলেন, দুবাই থেকে ফেরত আসা ৮৫ বছর বয়সী আরেক রোগীও সেরে উঠেছেন।

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেন, প্রথমবারের মতো লোপিনাভির/রিটোনাভিরের মিশ্রণে দুই ইতালীয় রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা রোববার বলেন, ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধের শরীরে ভাইরাস-প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে।

অবস্থার অবনতি ঘটলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়। এই প্রতিষেধক প্রয়োগের আগে করোনাভাইরাসে বয়স্কদের মৃত্যুর ঝুঁকির বিষয়টি মাথায় রাখা হয়েছে।

কর্মকর্তারা বলেন, ওষুধটি প্রয়োগের আগে রোগীদের সম্মতি নেয়া হয়েছে।

দেশে কোভিড-১৯ ভাইরাসের মতো জরুরি অবস্থায় আক্রান্তদের জন্য ‘নিয়ন্ত্রিত ব্যবহারের’ অনুমোদন পায় ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ।

জ্যেষ্ঠ আইসিএমআর কর্মকর্তারা বলেন, রাজস্থানের এ ঘটনা ওষুধ প্রয়োগের ফলপ্রসূতার ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো যাবে না। আমরা এখন চীনে ব্যাপক আকারে প্রয়োগের ফলের অপেক্ষায় রয়েছি।

Advertisement

করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম