Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

করোনা আতংকে ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৫:০৩ পিএম

করোনা আতংকে ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান

ইরানি জেলখানা। ফাইল ছবি

Advertisement

ইরানে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ৮৫ হাজার বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান। এর মধ্যে রাজনৈতিক বন্দিও রয়েছেন। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার এ তথ্য জানান। 

তিনি বলেন, এর মধ্যে প্রায় ৫০ শতাংশ নিরাপত্তা বিষয়ক বন্দি রয়েছেন, এ ছাড়াও কারাগারে ভাইরাসটি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এর আগে ১০ মার্চ ইরানে নিযুক্ত মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত তেহরানকে জেলে বন্দি থাকা সব রাজনৈতিক বন্দিকে সাময়িক মুক্তি দেয়ার আহ্বান জানান।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এ ভাইরাসটিতে ১ লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬১০ জন। 

Advertisement

ইরান করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম