Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১০ হাজার বন্দিকে ক্ষমা করে দিলেন খামেনি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৯:৫২ এএম

১০ হাজার বন্দিকে ক্ষমা করে দিলেন খামেনি

ছবি: সংগৃহীত

Advertisement

নওরোজ উপলক্ষে শুক্রবার ১০ হাজার কারাবন্দিকে ছেড়ে দিয়েছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যাদের মধ্যে অনেক রাজনৈতিক বন্দিও রয়েছেন।

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্রটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, যাদের ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের আর কারাগারে ফিরতে হবে না। ছেড়ে দেয়াদের মধ্যে অর্ধেকই নিরাপত্তাসংশ্লিষ্ট বন্দি।

তিনি আরও বলেন, কারাগার থেকে সাড়ে আট হাজার লোককে ছেড়ে দেয়া হয়েছে। যাদের মধ্যে রাজনৈতিক বন্দি রয়েছেন। করোনাভাইরাস মহামারী রুখতে জোরালো চেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেয়া হয়।

ইরানি বিচার বিভাগীয় মুখপাত্র আরও বলেন, ব্যাপকসংখ্যক যেসব বন্দিকে মুক্তি দেয়া হয়, তাদের আর কারাগারে যেতে হবে না। সর্বোচ্চ ধর্মীয় নেতা তাদের ক্ষমা করে দিয়েছেন।

এমন সব বন্দিকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের পাঁচ বছরের নিচে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে বুধবার ছেড়ে দেয়া ব্রিটিশ-ইরানি সহায়তাকর্মী নাজানিন জাগহারি-র‌্যাটক্লিফের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে কিনা; তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ইরানের বিভিন্ন কারাগারে এক লাখ ৮৯ হাজার ৫০০ বন্দি রয়েছেন।

Advertisement

করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম