Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুইডেনে নিখোঁজের দুই মাস পর মিলল পাকিস্তানি সাংবাদিকের লাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ১১:৫১ এএম

সুইডেনে নিখোঁজের দুই মাস পর মিলল পাকিস্তানি সাংবাদিকের লাশ

Advertisement

সুইডেনে নিখোঁজের দুই মাস পর পাকিস্তানি সাংবাদিক সাজিদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ওই সাংবাদিক হত্যার হুমকি পেয়ে ২০১২ সালে পাকিস্তান ছাড়তে বাধ্য হন।

তখন থেকেই সুইডেনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বেলুচ নিউজ পোর্টালের এ সম্পাদক।খবর বিবিসির।

সাংবাদিকের স্ত্রী শেহনাজ সাংবাদিকদের বলেন, তার স্বামীকে পাকিস্তানের গোয়েন্দারা হত্যা করেছে। এর আগেও কয়েক দফা তাকে অপহরণের চেষ্টা হয়েছে।

পাকিস্তানে রাষ্ট্রীয় মদদে গুম-খুন ও মাদক কারবারীদের বিরুদ্ধে লেখায় তাকে হত্যার জন্য বহু বছর ধরেই চেষ্টা চলছে বলে নিহত সাংবাদিকের স্ত্রী দাবি করেন।

সুইডেনের পুলিশ বলছে এখন পর্যন্ত তাকে হত্যার কোন আলামত তারা পাননি। মার্চে প্রথম দিকে তিনি নিখোঁজ হন। পুলিশ বলছে, তার সর্বশেষ অবস্থান স্টকহোমে দেখা গেছে।

৩৯ বছর বয়সী ওই সাংবাদিক স্টকহোম থেকে আপসালা যাচ্ছিলেন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।  

Advertisement

সাংবাদিকের লাশ

Advertisement

আরও পড়ুন

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম