Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে আইন ভঙ্গ করায় এক সপ্তাহেই ১০ হাজারেরও বেশি প্রবাসী বিতাড়িত হয়েছেন। একই সাথে গ্রেফতার হয়েছেন আরও প্রায় ১৪ হাজার মানুষ। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ অভিযানের পর এই বড় ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি প্রশাসন সূত্রে জানা যায়, অক্টোবর মাসের প্রথম সাত দিনেই দেশেজুড়ে ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনেকেই দেশটির থাকার নিয়ম, কাজের নিয়ম কিংবা সীমান্ত আইন অমান্য করেছেন। এমনকি সীমান্ত দিয়ে চুরি করে সৌদি আরবে ঢোকার চেষ্টা করার সময়ও আটক করা হয়েছে এক হাজারেরও বেশি মানুষকে, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের বাসিন্দা।

বর্তমানে ৩৩ হাজারের বেশি বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে আড়াই হাজারের বেশি নারীও রয়েছেন। যাদের দরকারি কাগজপত্র নেই, তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হচ্ছে পাসপোর্ট বা ট্রাভেল পারমিট তৈরির জন্য, যাতে করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়।

শুধু বেআইনিভাবে থাকা প্রবাসীরাই নন, যারা তাদের আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন কিংবা যাতায়াতে সাহায্য করেছেন—ছাড় পাচ্ছেন না তারাও। এই অপরাধে ইতোমধ্যে ২১ জনকে আটক করা হয়েছে। দেশটির সরকার স্পষ্ট সতর্ক করে দিয়েছে যে, অবৈধ প্রবাসীদের যেকোনোভাবে সাহায্য করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি সাহায্যকারীর গাড়ি বা বাড়িও বাজেয়াপ্ত করা হবে। 

যেকোনো অনিয়মের খবর জানাতে মক্কা, রিয়াদসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে ফোন করতে অনুরোধ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

রিয়াদের বিমানবন্দরে হামলার পর স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশনা

রিয়াদের বিমানবন্দরে হামলার পর স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশনা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

এবার বন্ধ সৌদির আরেক বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট

এবার বন্ধ সৌদির আরেক বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

আরও পড়ুন

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম