Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিস্ফোরণে লেবাননের দেড় হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:৫৬ এএম

বিস্ফোরণে লেবাননের দেড় হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে

Advertisement

লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির এক হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন। খবর বিবিসির।

বৈরুত বন্দরের একটি গুদামে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। 

এ ছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ।

ওই গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।

এদিকে ওই বিস্ফোরণের ফলে লেবাননের রাজনৈতিক অঙ্গনেরও মারাত্মক ক্ষতি হয়েছে। দুদিন আগে প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। 

রাজধানী বৈরুতসহ দেশের ভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে দিয়াবের মন্ত্রিসভা পদত্যাগ করে। 

প্রেসিডেন্ট মিশের আউন অবশ্য পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
 

Advertisement

মিশেল আউন. বিস্ফোরণে. লেবাননের দেড় হাজার কোটি ডলার. ক্ষতি.

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম