Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে লাইবেরিয়ান জাহাজ আটক ইরানের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:১১ পিএম

হরমুজ প্রণালিতে লাইবেরিয়ান জাহাজ আটক ইরানের

লাইবেরিয়ান জাহাজে ইরানি বাহিনীর অভিযান। ভিডিও থেকে ছবি সংগ্রহীত

Advertisement

ওয়াশিংটন-তেহরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে লাইবেরিয়ান একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি করেছে।  

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে- একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এমভি উইলা নামে জাহাজে ওঠে। ওই জাহাজের সবশেষ উপস্থিতি ছিল আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের কাছে। 

মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন। তবে সেই বিষয়টি এখনও জনসমক্ষে প্রকাশিত হয়নি। বুধবার ইরান নৌবাহিনী জাহাজটি ছেড়ে দেওয়ার আগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটক রেখেছিল।  উইলা জাহাজটি দখলের সময়, আগে ও পরে কোনো বিপদের সংকেত দেয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 

তবে মার্কিন সামরিক বাহিনী জাহাজটি আটকের কোনো কারণ প্রকাশ করেনি। ইরানি সংবাদমাধ্যম ও দেশটির কর্তৃপক্ষ এটি আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বা আটকের বিষয়টি স্বীকার করেনি।

Advertisement

ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী লাইবেরিয়ান জাহাজ আটক

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম