Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এআর রহমানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১১ পিএম

এআর রহমানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

Advertisement

কাজের সুযোগ করে দিচ্ছে না বলিউডের একটি মাফিয়াচক্র।  যে কারণে বলিউডে নিয়মিত হতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান।  

এমন মন্তব্যের পর খবরের শিরোনাম হন তিনি।  ফের ভারতীয় গণমাধ্যমের শিরোনামে এলেন এই সঙ্গীতশিল্পী।   

৩.৪৭ কোটি রুপি আয়ের কর ফাঁকি দিয়েছেন তিনি এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।  

ইতিমধ্যে কর ফাঁকির অভিযোগে এআর রহমানকে নোটিস পাঠাল মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবনানি সুব্বারোয়ানের ডিভিশন বেঞ্চ।
 
মাদ্রাজ হাইকোর্টের কাছে ভারতের আয়কর বিভাগের অভিযোগ, ২০১১-১২ অর্থ বছরে ব্রিটেনের একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন এআর রহমান। ওই কোম্পানির রিংটোন বানিয়েছিলেন তিনি।  পারিশ্রমিক হিসাবে তিনি পেয়েছিলেন ৩.৪৭ কোটি রুপি।  কর ফাঁকি দিতে ওই অর্থ সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে নেন এআর রহমান।  অথচ এটি ছিল তার ব্যক্তিগত আয়। 


আয়কর দফতরের দাবি, ভারতীয় নাগরিক হিসাবে এআর রহমান যে আয় করেছেন, তার কর যোগ্য।  ওই ৩. ৪৭ কোটি রুপি আয়ের যে কর হয়, তা কর্তন করে  বাকি টাকা স্বেচ্ছাসেবী সংস্থায় দিতে পারেন তিনি।  কিন্তু কোনো দাতব্য সংস্থার মাধ্যমে ব্যক্তিগত আয় আদান-প্রদান করা যাবে না। 

তথ্যসূত্র: এনডিটিভি
 

Advertisement

এআর রহমান হাইকোর্ট আয়কর ফাঁকি মাদ্রাজ

Advertisement

আরও পড়ুন

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম