Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শেষ মূহূর্তে সমর্থকদের উদ্দেশে যা বললেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৩:২৯ এএম

শেষ মূহূর্তে সমর্থকদের উদ্দেশে যা বললেন ট্রাম্প

Advertisement

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম ভোটটি পড়েছে ভারমন্টে। যদিও প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। গত ১০০ বছরের ইতিহাসে আগাম ভোটের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।

এর পরেও নির্বাচনী শেষ প্রচারণার শেষ ২ দিনে মাথায় ঘাম পায়ে ফেলেছেন ডনাল্ড ট্রাম্প।

জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। আবার হেরে যাওয়ার শঙ্কাও একেবারে উড়িয়ে দেননি।

নির্বাচন নিয়ে সমর্থকদের উদ্দেশে সর্বশেষ যে কথাটি বলেছেন ট্রাম্প, ‘জিতে যাওয়া সহজ। হেরে যাওয়া সহজ নয়। আমার জন্য তো নয়ই।’

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভার্জিনিয়ার আর্লিংটনে তার নির্বাচনী প্রচার শিবিরের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের জন্য আজকের রাত অসাধারণ হতে চলেছে। তবে এটা রাজনীতি এবং এটা নির্বাচন। এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। ফ্লোরিডা, অ্যারিজোনা ও টেক্সাসে আমাদের প্রচার কাজ অত্যন্ত ভাল হয়েছে। তবে পেনসিলভানিয়ায় জয়লাভ খুবই গুরুত্বপূর্ণ ।’

এ সময় ট্রাম্পের ভক্ত-সমর্থক ও প্রচার কর্মীরা আনন্দে চিৎকার করতে করতে হাততালি দেয়। ট্রাম্প নির্বাচনী প্রচার কাজে অক্লান্ত পরিশ্রম করা কর্মীদের ধন্যবাদ দেন।

করোনার মতো প্রাণঘাতী ভাইরাসকে আমলে না নিয়ে মানুষ ভোট দেয়ার প্রতি অনেক বেশি আগ্রহী। প্রায় ১০ কোটি আগাম ভোট দেয়া থেকে সেটিই বোঝা যায়। এছাড়া ভোটের দিনও মানুষের সারি ছিল অনেক দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেমনটি আগে দেখা যায়নি।

অনেক মানুষ এবারের ভোটকে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হিসেবে বর্ণনা করেছেন। 

 

Advertisement

ট্রাম্প প্রচারণা সমর্থক নির্বাচন

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম