নিজের নাচের ভিডিও পোস্ট করে আলোচনার তুঙ্গে ট্রাম্প (ভিডিও)
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৬:৩২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সময় ৩ নভেম্বরের বিকাল চারটা থেকে যুক্তরাষ্ট্রে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রাজধানী ওয়াশিংটন ডিসি ও অন্যতম বৃহৎ অঙ্গরাজ্য নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশটির ইতিহাসে আগে কখনও ভোটারের এমন দীর্ঘ সারি দেখা যায়নি।
ভোটারদের মন জয়ে এতোদিন কোনো কসরতই বাদ পড়েনি ট্রাম্পের। ভোটের দিনও ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে একের পর এক পোস্ট করেছেন। এমনকি নিজের নাচের ভিডিও ছেড়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাম্প শেষ যে টুইটটি করেছেন, সেখানে মাত্র তিনটি শব্দ লিখেছেন- ‘ভোট! ভোট! ভোট!’।
সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন। যেখানে দেখা গেছে, স্টেজে গানের তালে তালে বিভিন্ন ঢঙে ট্রাম্প নাচছেন ও সমর্থকদের উদ্দীপ্ত করছেন। সমর্থকরাও দারুণ উৎফুল্লভাবে ট্রাম্পের নাচ উপভোগ করছেন ।
র্নিবাচনী উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই নাচের ভিডিও নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে। এটি পোস্ট করার ১৬ ঘণ্টার মধ্যেই ২৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। রিটুইট হয়েছে ২ লাখ ৪০ হাজারের বেশি।
ট্রাম্পের নাচ দেখুন -
VOTE! VOTE! VOTE!pic.twitter.com/85ySh1KYkh
— Donald J. Trump (@realDonaldTrump) November 3, 2020
