Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ব্যাটলগ্রাউন্ড' ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৯:১৩ এএম

‘ব্যাটলগ্রাউন্ড' ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এরই মধ্যে ফলও আসা শুরু করেছে কোনো কোনো অঙ্গরাজ্যের। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ব্যাটলগ্রাউন্ডখ্যাত ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

অঙ্গরাজ্যটির মোট সম্ভাব্য ভোটের ৮৯ শতাংশ এরই মধ্যে গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে ৫০ শতাংশ ও বাইডেনের পক্ষে ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে ভোট গণনায় এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন নির্বাচনে ফলের বাঁক নির্ধারণী গুরুত্বপূর্ণ এ অঙ্গরাজ্যটিতে ২৯টি ইলেকটোরাল ভোট শেষ পর্যন্ত কার দিকে যায় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। খবর রয়টার্স, বিবিসি ও সিএনএন।

আরেক গুরুত্বপূর্ণ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মোট গৃহীত ভোটের ১৬ শতাংশের গণনা শেষ হয়েছে। এর মধ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬৬ দশমিক ৩ শতাংশ ভোট। আর বাইডেন পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট। অঙ্গরাজ্যটিতে মোট ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।
এ ছাড়া ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মোট সম্ভাব্য ভোটের ৫ শতাংশ গণনা শেষ হয়েছে। দুই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত ট্রাম্প থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভারমন্টে গণনা হওয়া ভোটের ৬২ দশমিক ৫ শতাংশ বাইডেন ও ৩৪ দশমিক ৬ শতাংশ ট্রাম্প পেয়েছেন।
 
আর নিউ হ্যাম্পশায়ারের গণনা হওয়া ভোটের ৫৭ দশমিক ৯ শতাংশ বাইডেন ও ৪১ দশমিক ৩ শতাংশ ট্রাম্প পেয়েছেন। ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারে যথাক্রমে ৩ ও ৪টি করে ইলেকটোরাল ভোট রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজে জয় পেতে হবে একজন প্রার্থীকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে যে আভাস পাওয়া গেছে, তাতে কোন প্রার্থী জয়ী হবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত সবার চোখ দোদুল্যমান অঙ্গরাজ্যেগুলোর দিকে, যেখানে ইলেকটোরাল কলেজ ভোট বেশি।

ব্যাটলগ্রাউন্ডখ্যাত অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ-পেনসিলভানিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

গত নির্বাচনে পপুলার ভোটে হারলেও ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট হতে হলে দোদুল্যমান অঙ্গরাজ্যে ভালো করতে হবে।
 
মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে ৯ কোটি ৬০ লাখের বেশি আমেরিকান ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

যুক্তরাষ্ট্র. নির্বাচন.

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম