Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বারাক ওবামাকে ছাড়িয়ে বাইডেন 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০২:২১ এএম

বারাক ওবামাকে ছাড়িয়ে বাইডেন 

বারাক ওবামা ও জো বাইডেন। ফাইল ছবি

Advertisement

ভোটপ্রাপ্তির দিক দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 

২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়েছিলেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়) প্রাপ্ত খবরে জো বাইডেন ৭ কোটি ৪ লাখেরও বেশি ভোট পেয়েছেন।  খবর আলজাজিরার। 

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।  ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।  ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। 

আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

Advertisement

ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেন

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম