Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভোট গণনা বন্ধে ট্রাম্প কি মিশিগানে মামলা করেছেন?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৪:০২ এএম

ভোট গণনা বন্ধে ট্রাম্প কি মিশিগানে মামলা করেছেন?

Advertisement

মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধ রাখার জন্য মামলা করার কথা জানিয়েছে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির। এক বিবৃতিতে তারা মামলা করার কথা জানায়। তবে আদৌ মামলা দায়ের করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সিএনএনের সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা মর্গান অ্যাডামস জানিয়েছেন, এ ধরনের কোনো মামলার নথিপত্র আদালত পায়নি।

এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলেছেন, মিশিগানের আইন অনুযায়ী ভোট গণনার নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়নি। সে কারণে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি।    
 
বিবৃতিতে আরও বলা হয়, ভোটগণনাস্থলে থাকার নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত ভোট গণনা বন্ধে মিশিগান ‘কোর্ট অব ক্লেইমস’ মামলা করা হয়েছে। আমাদের অনুপস্থিতির সময়ে যেসব ভোট গণনা ও ব্যালট পেপার খোলা হয়েছে সেগুলো পুনর্মূল্যায়নেরও দাবি করেছি আমরা।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।  ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।  ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। 

আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

Advertisement

ভোট গণনা বন্ধে ট্রাম্প কি মিশিগানে মামলা করেছেন?

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম