Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেভাদার দিকে দৃষ্টি সবার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৯:৫৯ এএম

নেভাদার দিকে দৃষ্টি সবার

ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের দিকে তাকিয়ে বিশ্ব। পোস্টাল ভোট গণনায় দেরি হওয়ায় ভোটের ফল পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে।  ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন এগিয়ে থাকলেও কয়েকটি সুইং রাজ্যের ফল ঘোষণা এখনও বাকি। সে কারণে একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। 

নেভাদা অঙ্গরাজ্যের ভোটের ফলের দিকে এ মুহূর্তে সবার দৃষ্টি। ওই রাজ্যে দুই প্রার্থীর প্রতিযোগিতা তীব্র। খবর বিবিসি ও ইউএসএ টুডের।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে। তবে ২০০০ ও ২০০৪ সালের নির্বাচনে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এই রাজ্যে জয় পান। 

এপির খবরে বলা হয়েছে, নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। নেভাদায় ছয় ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে যিনি জিতবেন ৬ ভোট তার সঙ্গে যোগ হবে। 

নেভাদা রাজ্যের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ফল প্রকাশ করা হবে।

মার্কিন নির্বাচনে জো বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।

Advertisement

নাভাদা ট্রাম্প বাইডেন

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম