Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রতিদিন টাটকা গোমূত্র পানের পরামর্শ হিন্দু পরিষদের!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ০১:৫৭ পিএম

প্রতিদিন টাটকা গোমূত্র পানের পরামর্শ হিন্দু পরিষদের!

গ্লাসে গোমূত্র সংগ্রহ করছেন এক যুবক

Advertisement

প্রতিদিন সকালে খালি পেটে এক ফোঁটা টাটকা গোমূত্র পানের পরামর্শ দিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ! সংগঠনটির সভা ও পুস্তিকায় দাবি করা হয়েছে, সুস্থ থাকতে রোজ সকালে এক ফোঁটা গোমূত্র পান করলে উপকার পাওয়া যাবে।

বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহসম্পাদক কুশল কুণ্ডু শুক্রবার বলেছেন, প্রতিদিন এক ফোঁটা টাটকা গোমূত্র পান করলে লিভার ভাল থাকে। পেট ভাল থাকে। জন্ডিসের মতো রোগ ঠেকানো যায়। 

এমনকি গোমূত্র ক্যান্সার প্রতিরোধ করে বলেও দাবি করেন কুশল কুণ্ড। তবে যেনতেন গরুর মূত্র পান করলে হবে না, বরং স্বাস্থ্যবতী গাভীর মূত্র পান করলেই ক্যান্সারের মতো জটিল রোগ সেরে যাবে।

আর গোমূত্র অবশ্যই টাটকা হতে হবে। তবে এমন মূত্রের দাম পাঁচশ’ রুপি হওয়ায় একশ’ রুপি খরচ করে পতঞ্জলির গোমূত্র পান করতে বলেছেন কুশল। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গোমূত্র পান করলে ১৪০ রকমের অসুখ সেরে যাবে বা প্রতিরোধ করা সম্ভব হবে।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে বিশ্ব হিন্দু পরিষদের প্রায় ৫০টি গোশালা আছে। এরমধ্যে দত্তপুকুর, লিলুয়া, সবং, পিংলা, সোদপুরের গোশালায় যান কুশল। এরপর তিনি সুস্থ থাকতে টাটকা গোমূত্র পানের পরামর্শ দেন। তবে আলসারের রোগী বা গর্ভবতী নারীরা গোমূত্র পান করলে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেন তিনি। 

গোবরপানির মতো ভাল পরিশোধক আর নেই দাবি করে বাসার মার্বেলের মেঝে পরিষ্কারের জন্য এর ব্যব্হারেরও পরামর্শ দেন কুশল কুণ্ডু।

Advertisement

গোমূত্র হিন্দু পরিষদ পান

Advertisement

আরও পড়ুন

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম