Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গে এক ঘরে থাকছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১০:৩৫ পিএম

প্রেমিকের সঙ্গে এক ঘরে থাকছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

ইমরান খান ও জেমিমা খান। ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান হঠাৎ গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। ব্রিটিশ তারকা পিটার মর্গানের সঙ্গে নতুন করে প্রেম করার পরেই দীর্ঘদিন পর আলোচনায় আসেন তিনি। 

৪৬ বছর বয়সী জেমিমার সঙ্গে এক বছর ধরে পরিচয় ৫৭ বছর বয়সী পিটারের সঙ্গে।  কয়েক সপ্তাহ হলো তারা এক সঙ্গে থাকছেন। 

মিরর জানিয়েছে, পিটার ও জেমিমার এই প্রেম নিয়ে বিস্মিত ‘দ্য ক্রাউন’- হিট সিরিজের লেখিকা ও অভিনেত্রী জিলিয়ান এন্ডারসন। মাত্র কয়েক সপ্তাহ আগে পিটারের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে ৫২ বছর বয়সী জিলিয়ান এন্ডারসনের।  চার বছরের সম্পর্ক ছিল দুই তারকার। 

রোববার মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে পিটার ও জেমিমা ডেটিং শুরু করেছেন এবং ইতিমধ্যেই তারা এক সঙ্গে থাকতে শুরু করেছেন। 

পিটার মর্গান ১৯৯৭ সালে আনা ক্যারোলিনা শোয়ার্জনবার্গকে বিয়ে করেন। ২০১৪ সাল পর্যন্ত তারা এক সঙ্গে সংসার করেন। তাদের ঘরে ৫ সন্তান রয়েছে। 

জিলিয়ান ও মর্গান

১৯৯৫ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে বিয়ে হয় জেমিমা খানের। ২০০৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।  তাদের ঘরে দুই ছেলে রয়েছে। এরপরে কয়েকটি সম্পর্কে জড়ান জেমিমা খান। 
 

Advertisement

পাকিস্তান জেমিমা ইমরান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম