Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

তেল বিক্রিতে রাশিয়া ডলার ব্যবহার করবে না: পুতিন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৮:১২ এএম

তেল বিক্রিতে রাশিয়া ডলার ব্যবহার করবে না: পুতিন

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার।

এ কারণে তেল বিক্রিতে রাশিয়া ডলার ব্যবহার করবে না। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। খবর তাসের।

পুতিন বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে। যদি রাশিয়ার কোম্পানিগুলো তেল ও গ্যাস অন্য কোনো মুদ্রায় বিক্রি করা শুরু করে তাহলে তা হবে মার্কিন ডলারের জন্য মারাত্মক বিপর্যয়।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার উন্নয়ন ঠেকাতে আমেরিকা ডলারকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তেল ও গ্যাস সমৃদ্ধ এই দেশটি শিগগিরই ডলারের সংশ্লিষ্ট অপরিশোধিত তেলের চুক্তি থেকে সরে যাবে যদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে।

Advertisement

তেল বিক্রি. রাশিয়া.

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম