Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবুলের ৫০ কিলোমিটারের মধ্যে তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৮:৫৬ পিএম

কাবুলের ৫০ কিলোমিটারের মধ্যে তালেবান

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালেবান যোদ্ধারা মোট ১৮টি প্রদেশ দখল করেছে। ছবি: বিবিসি

Advertisement

আফগানিস্তানের রাজধানী কাবুলের ৫০ কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী। শুক্রবার লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।

এই প্রদেশ থেকে আফগান পার্লামেন্টে নির্বাচিত নেতা সাঈদ কারিবুল্লাহ বলেছেন, প্রাণভয়ে মানুষ পুল-ই আলম ছেড়ে পালাচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমে সব সরকারি ভবন দখল করে নেয়। এরপর তারা প্রদেশটির গভর্নর এবং গোয়েন্দা সংস্থার প্রধানকে বন্দি করেন।

স্থানীয় কাউন্সিলর হাসিবুল্লাহ স্তানাকজি এবং সংসদের প্রাদেশিক প্রতিনিধি আহমাদি বলেন, লগার প্রদেশের গভর্নর কাউয়ুম রাহিমি তালেবানের বিরুদ্ধে দীর্ঘ ১২ ঘণ্টা যুদ্ধ করেন। কিন্তু সরকারের কাছ থেকে বিমানসহ অন্যান্য সহযোগিতা চেয়েও পাননি তিনি। একপর্যায়ে তালেবান সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং পরবর্তীতে বন্দি করেন।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালেবান যোদ্ধারা মোট ১৮টি প্রদেশ দখল করেছে। তাদের দখলকৃত সর্বশেষ প্রদেশ হলো জাবুল।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে যাওয়ার শেষ মুহূর্তে দেশটির সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালেবান যোদ্ধারা ঝড়ের গতিতে একের পর এক এলাকা দখল করে চলেছেন।

ইরান জানিয়েছে, শুক্রবার তাদের দক্ষিণ অঞ্চলে কয়েকটি সামরিক যান নিয়ে আফগানিস্তানের সরকারি সেনারা প্রবেশ করেছে। তালেবানের ধাওয়া খেয়ে সীমান্ত পার হয়ে তারা ইরানে প্রবেশ করেছেন।

Advertisement

তালেবান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম