Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৫:০৩ পিএম

কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স

ছবি : ফেসবুকের সৌজন্যে

Advertisement

রীতিমতো কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকে বিয়ে করেছিলেন এক যুবক।  বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন তুলেছিলেন তিনি।  কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন।

শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন।  একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।

ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ,  প্রেমময় ও ভালো।

তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে তার পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষ। 

যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিচ্ছেদের ঘোষণাও দিয়েছেন তিনি।
 
Advertisement

রাইস কুকার বিয়ে ডিভোর্স

Advertisement

আরও পড়ুন

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম