Logo
Logo
×

Advertisement

ভারত

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

রিনা রাজপুতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন রামসুগহার। ছবি: সংগৃহীত

Advertisement

ভালোবাসা কোনো বাধা মানে না। কথাটি আবারও প্রমাণ করলেন ভারতের উত্তর প্রদেশের এক নারী ইনফ্লুয়েন্সার। ৩০ বছর বয়সী ওই নারী ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে তাদের পরিবার।

সপ্তাহখানেক আগে আউরিয়া জেলার একটি বিউটি পার্লারে তাদের বাগদান হয়। ৭৫ বছর বয়সী রামসুগহার সাহার এলাকার আরিয়ারি গ্রামের বাসিন্দা। অন্যদিকে পাত্রী রিনা রাজপুত থাকেন দয়ালপুর এলাকায়।

রিনা বলেন, নবরাত্রি উৎসবের পর তারা বিয়ে করবেন। এরই মধ্যে তাদের বাগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নানা রকম মন্তব্য করেছেন ব্যবহারকারীরা।

রামসুগহার বলেন, রিনা গত দুই বছর ধরে তাদের বাড়িতে আসা-যাওয়া করেন। এ সময় তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে।

রামসুগহারের মেয়ে রাধা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। তিনি জানান, সাত বছর আগে তার মা মারা গেছেন। রিনা নিয়মিত তাদের বাড়িতে আসতেন এবং তারা একসঙ্গে ভিডিও তৈরি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রিনা।

রিনা বলেন, হবু স্বামীর সঙ্গে ৪৫ বছর ব্যবধান নিয়ে কোনো আপত্তি নেই তার। নিজের সিদ্ধান্তে তিনি খুবই খুশি। শিগগিরই তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আত্মীয়দের মধ্যে বিয়ে কি জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

আরও পড়ুন

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম