Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইএসের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি তালেবানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৬:১৩ পিএম

আইএসের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি তালেবানের

ছবি: আল জাজিরা

Advertisement

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর ইসলামিক স্টেটের (আইএস) একটি সেল ধ্বংস করেছে তালেবান সরকার। 

রোববার রাতে কাবুলের উত্তর অংশে জঙ্গিদের ওই সেলটি ধ্বংস করা হয় বলে সোমবার এক টুইটে জানিয়েছেন তালেবান মুখপাত্র। খবর রয়টার্সের। 

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব জঙ্গিকে হত্যা করা হয়েছে।

ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএসআইএস-খোরসান ইতোমধ্যে তালেবানের বিভিন্ন লক্ষ্যে হামলা চালানোর দায় স্বীকার করেছে।

কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে এ রোববার বিস্ফোরণ ঘটেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত স্মরণসভায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ ব্যাপারে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়েদ খোস্তি জানান, বিস্ফোরণে প্রাথমিকভাবে দুজন নিহত ও তিন জন আহত হওয়ার খবর পেয়েছি। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আইএস আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি তালেবানের

Advertisement

আরও পড়ুন

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম