Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৬:০২ পিএম

আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি

ছবি: খালিজ টাইমস

Advertisement

আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর সর্বশেষ বিজয়ী হয়েছেন বাংলাদেশি এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তিনি। 

শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুজ লাইভ ড্র-এর ১৬তম মিলিওনেয়ার হয়েছেন তিনি।

মাহজুজ লাইভ ড্র-এর প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি। 

আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিজ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি। 

ওই বাংলাদেশি ছাড়াও আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।
 
Advertisement

আমিরাতে ১০ লাখ দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি

Advertisement

আরও পড়ুন

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম