Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আফগান শরণার্থীদের আকুতি, 'আমাদের দেশে ফিরতে দিন’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:০২ এএম

যুক্তরাজ্যে আফগান শরণার্থীদের আকুতি, 'আমাদের দেশে ফিরতে দিন’

Advertisement

যুক্তরাজ্যে আটকেপড়া বহু আফগান শরণার্থী দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন।

তাদের মৌলিক চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ব্যর্থতার পর হতাশ হয়ে তারা এখন দেশে ফিরতে চান। খবর দ্যা গার্ডিয়ানের।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব আফগান নাগরিক দেশ ছেড়ে ব্রিটেনে আশ্রয় নেন।

তাদের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’ নামে একটি কর্মসূচি চালু করেন।

কর্মসূচির উদ্দেশ্য ছিল— আফগান নাগরিকদের জীবন পুনর্গঠন, কাজ পাওয়া, শিক্ষা সুবিধা দেওয়া এবং ব্রিটিশ সমাজে একীভূত করে নেওয়া।

কিন্তু এসব আফগান নাগরিককে বসতবাড়ি দেওয়া সম্ভব হয়নি। সাত হাজার আফগান নাগরিককে হোটেলে থাকতে হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েক মাস তাদের হোটেলে থাকতে হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডাক্তার যিনি ব্রিটেনে আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত, তিনি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন, বেশ কয়েকজন আফগান নাগরিক আমাকে বলেছেন— তারা এখন দেশে ফিরে যেতে চান।

ব্রিটিশ ওই ডাক্তার বলেন, ৬৭ বছর বয়স্ক এক আফগান নাগরিক আমাকে বলেছেন- তিনি আর এই অবস্থা মোটেই সহ্য করতে পারছেন না। তিনি হোটেলের বাইরে যেতে চান।

হোটেলে থাকতে বাধ্য হওয়া আফগান নাগরিকদের স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগ রয়েছে। একজন কাউন্সেলিং লিডার পরিস্থিতিকে ব্রিটিশ সরকারের মারাত্মক ব্যর্থ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন।

Advertisement

যুক্তরাজ্যে আফগান শরণার্থী.

Advertisement

আরও পড়ুন

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম