Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ার হতাশায় ‘আত্মহত্যা’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ার হতাশায় ‘আত্মহত্যা’

Advertisement

গ্রামের সবাই তাকে এক ডাকে ‘ভালো মেয়ে’ বলে চিনতেন। পড়াশোনার পাট চুকানোর পর দীর্ঘদিন ধরেই তার জন্য পাত্রের খোঁজ চলছিল।

বিয়ের জন্য মেয়ের একটিই ‘শর্ত’ ছিল— পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে!

তবে ‘শর্তপূরণ’ না হওয়ায় কোনো পাত্রকেই মনে ধরছিল না বছর ছাব্বিশের মেয়েটির। বৃহস্পতিবার সকালে তাই গলায় ফাঁস লাগিয়ে সেই মেয়ে ‘আত্মহত্যা’ করেন বলে তার পরিবারের দাবি। খবর আনন্দবাজার পত্রিকার।

মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা মেয়েটির ‘আত্মঘাতী’ হওয়ার কথা শুনে প্রতিবেশীদের দাবি— সরকারি চাকরিজীবী পাত্র না মেলায় মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন শিল্পী ঘোষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারাই খড়গ্রাম থানায় খবর দেন।

পুলিশ গলায় গামছার ফাঁসে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। এর পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

তরুণী. আত্মহত্যা!.

Advertisement

আরও পড়ুন

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

পচাত্তরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের ইনফ্লুয়েন্সারের বাগদান

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির সেই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম