Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনে বৈঠক শেষে যা বললেন এরদোগান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৮:৩১ এএম

ইউক্রেনে বৈঠক শেষে যা বললেন এরদোগান

ছবি: সংগৃহীত

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর পর প্রথমবারের মতো দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সেখানে গিয়ে ব্ক্তব্য দেওয়ার সময় ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন এই রাষ্ট্রনায়ক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের মতো এ বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করলেন তিনি। 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনার নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। ওই পারমাণবিক স্থাপনা ঘিরে উভয়পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন। এবার সতর্ক করলেন ইউক্রেন সফররত এরদোগান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেভিভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোগান ও আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। আমরা এর একটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের ইউক্রেনীয় বন্ধুদের পাশে আছি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের ওই পারমাণবিক স্থাপনা ঘিরে বর্তমান যে পরিস্থিতি সেটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।

স্থাপনাটি বেসমারিকীকরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই এভাবে বলতে হবে, জাপোরিঝিয়ার যে কোনো ক্ষতিই হবে আত্মঘাতী।

সূত্র: আলজাজিরা

Advertisement

ইউক্রেন এরদোগান

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম