Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

শশী তারুর। ছবি: সংগৃহীত

Advertisement

লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ও সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী তারুর। তার আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচনী মানচিত্র এমনভাবে বদলে দেওয়া হতে পারে, যাতে রাজনৈতিকভাবে সুবিধা পায় বিজেপি।

ঝাড়খণ্ডের জামশেদপুরে এক অনুষ্ঠানে তারুর বলেন, বর্তমানে প্রায় ৫৪০ জন সংসদ সদস্য নিয়েই সংসদের কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। সেখানে সদস্যসংখ্যা আরও বাড়ানো হলে প্রত্যেকের কথা বলার সুযোগ কতটা থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। তার কটাক্ষ, এত বিপুল সদস্য থাকলে অনেকে হয়তো সংসদে শুধু হাততালি দেওয়ার কাজই করবেন।

আগামী সোমবার শুরু হতে যাওয়া বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আসতে পারে। প্রস্তাবে লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ এবং রাজ্য বিধানসভার আসন ৫০০ থেকে ৬৫০ করার কথা বলা হয়েছে। নারী আসন সংরক্ষণ কার্যকর করতেই এই উদ্যোগ বলে কেন্দ্রের দাবি।

তবে তারুরের মতে, সদস্যসংখ্যা বাড়লে অর্থবহ আলোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘমেয়াদি স্বার্থ না ভেবে সরকার কি আগামী দুই-পাঁচ বছরের লাভের হিসাব কষছে?

এদিকে এই প্রস্তাবের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য গড়ার চেষ্টা চলছে। তফসিলি জাতি-জনজাতির প্রতিনিধিত্ব ও রাজ্যের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় বিরোধী নেতারা আলোচনা চালাচ্ছেন, যা কেন্দ্র-বিরোধী টানাপোড়েন আরও বাড়াতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

এনডিটিভির প্রতিবেদন বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

এক শর্তে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে ইরান

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম