Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

ছবি: সংগৃহীত

Advertisement

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ২ হাজার ২৭ জন অনিয়মিত অভিবাসী পৌঁছেছেন। ২০২৬ সালে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আগমনের রেকর্ড। রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।

গ্রিক দৈনিক ‘কাথিমেরিনি’-র প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন বিরতির পর গত বৃহস্পতিবার থেকে পূর্ব লিবিয়া হয়ে অভিবাসীদের আসার প্রবাহ আবারও বাড়তে শুরু করে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই ঢল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং মোট ২ হাজার ২৭ জন অভিবাসী দ্বীপটিতে এসে পৌঁছান।

গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস এই ঘটনাকে চলতি বছরের সর্বোচ্চ আগমনের হার হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আরও কয়েকশ অভিবাসী দ্বীপটির উদ্দেশে রওনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে আরও প্রায় ৬০০ অভিবাসী ক্রিটের দিকে অগ্রসর হচ্ছেন। এমন এক সময়ে তারা সাগর পাড়ি দিচ্ছেন, যখন গ্রিসের অধিকাংশ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। আবহাওয়ার এই বৈরী পরিস্থিতি সোমবার নাগাদ ক্রিট দ্বীপেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সমুদ্র ও স্থলপথ মিলিয়ে অন্তত ৪১ হাজার অভিবাসী গ্রিসে প্রবেশ করেছেন। এর মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ শুধু ক্রিট দ্বীপেই আশ্রয় নিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

সেই বাংলাদেশিকে কেন ফেরত পাঠাল গ্রিস, কী করেছিলেন তিনি?

সেই বাংলাদেশিকে কেন ফেরত পাঠাল গ্রিস, কী করেছিলেন তিনি?

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

আরও পড়ুন

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

এনডিটিভির প্রতিবেদন বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন যেভাবে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম