Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

করোনায় ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:৪৫ পিএম

করোনায় ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি

Advertisement

করোনা মহামারির (কোভিড-১৯) প্রথম দুই বছরে ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি। অর্থাৎ করোনায় যত মানুষের অকাল মৃত্যু হয়েছে, তারা সবাই বেঁচে থাকলে মোট ৩৩ কোটি ৭০ লাখ আয়ুষ্কাল বছর বেশি হতো। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান সামিরা আসমা বলেছেন, প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক পরিসংখ্যান-সংক্রান্ত এক প্রতিবেদনে বিস্ফোরক এ তথ্য ওঠে এসেছে। এএফপি।

ডব্লিউএইচও বলেছে, ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারির তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতেও মৃত্যুঝুঁকি বাড়ছে। 

বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, করোনা মহামারিতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই কোটির কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাস সরাসরি এবং পরবর্তীকালে মানুষের শরীরে বড় আকারে প্রভাব ফেলার কারণে কীভাবে লাখো মানুষের আয়ুষ্কাল কমে গেছে, তার ওপর ডব্লিউএইচওর প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে।

Advertisement

করোনা বছর আয়ু মানবজাতি

Advertisement

আরও পড়ুন

নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

আসন বাড়ালে সংসদে শুধু হাততালি দেওয়ার লোক বাড়বে: শশী তারুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম