Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না: এরদোগান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম

সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না: এরদোগান

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনো সফল হতে পারবে না।

রোববার তুর্কি পার্লামেন্টের বাইরে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই পুলিশ আহত হওয়ার পর নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। খবর ডেইল সাবাহর। 

প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জনগণ গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য ও সংহতি জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এরদোগান আরো বলেন, আমরা কখনো সন্ত্রাসীদেরকে সরাসরি তুরস্কের রাজনীতি করতে দেবো না। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের একজনও দেশের ভেতরে বা বাইরে তৎপর থাকা পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে।

Advertisement

সন্ত্রাসী সফল এরদোগান

Advertisement

আরও পড়ুন

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম