Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেট্রোতে দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম

মেট্রোতে দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল

Advertisement

ভারতের রাজধানী দিল্লির মেট্রোতে ধারণ করা দুই তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তারা হোলি উৎসব উপলক্ষ্যে একে-অপরের গায়ে রঙ মাখিয়ে দিচ্ছেন। তবে এতটুকু ঠিক থাকলেও, পরবর্তীতে ওই দুই তরুণী অশ্লীল অঙ্গভঙ্গি করা শুরু করেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই দুই তরুণী চিরাচরিত ভারতীয় শাড়ি পরে আছেন। তারা প্রথমে একে-অপরের মুখে রঙের গুঁড়ো মেখে দেন। এরপর অন্তরঙ্গ ভঙ্গিমায় সিনেমার নায়ক-নায়িকার গানের দৃশ্যের মতো একে অপরকে জড়িয়ে ধরেন। কাছাকাছি আসেন, দুজনে শুয়ে পড়েন মেট্রোতেই।

ওই সময় মেট্রোর অন্যান্য যাত্রীরা তাদের এসব কর্মকাণ্ড দেখছিলেন। সিটে বসে থাকা এক তরুণীকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিতেও দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনায় মুখর হন নেটিজেনরা। তারা বলেছেন, এই দুই তরুণীর কর্মকাণ্ড অশালীন এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থি। এসব বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইটে এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, এসবের বিরুদ্ধে আমাদের দ্রুত আইন প্রয়োজন।

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, আমি ভিডিওটি দেখেই বিব্রত হয়েছি। চিন্তা করুন পেছনে থাকা মানুষের অবস্থা কেমন হয়েছিল।

অপর একজন লিখেছেন, এটি কি কোনো মেট্রোস্টেশন নাকি পথভ্রষ্ট করার জায়গা?

আরেকজন ক্ষুব্ধ নেটিজেন লিখেছেন, কোনো আইনের প্রয়োজন নেই। প্রতি ১৫ সেকেন্ডের জন্য ১ লাখ রুপি করে জরিমানা করুন। এটিই পর্যাপ্ত হবে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণপরিবহণে শালীনতার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা বলেছেন, অবশ্যই সবার শালীনতা বজায় রাখা উচিত।

Advertisement

মেট্রো তরুণী অশ্লীল ভিডিও

Advertisement

আরও পড়ুন

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম