Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০১:৩১ পিএম

পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ যাত্রী। 

বুধবার (২৯ মে) সকালে  বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় বেলুচিস্তান প্রদেশের ওয়াশুকে বাসটি উল্টে খাদে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। খবর ডনের।

প্রতিবেদনে বালা হয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় আহত অন্তত ২২ জনকে বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসের টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

পাকিস্তানে তিন অভিযানে ৭ সেনা, ২৩ সন্ত্রাসী নিহত

মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন।

এর আগে চলতি মে মাসে একই ধরনের দুর্ঘটনায় পাঞ্জাবের খুশব জেলায় একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় একই পরিবারের ১৩ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছিলেন। খুশাবের পাঞ্জ পীর মানওয়ান রোডে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পাকিস্তান টায়ার যাত্রীবাহী বাস নিহত

Advertisement

আরও পড়ুন

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম