Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাসপাতালের বেডে চমস্কি, তবুও ইসরাইলি আগ্রাসন নিয়ে সরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১২:৩৮ পিএম

হাসপাতালের বেডে চমস্কি, তবুও ইসরাইলি আগ্রাসন নিয়ে সরব

নোয়াম চমস্কি। ছবি সংগৃহীত

Advertisement

সমসাময়িক দার্শনিকদের মধ্যে ইসরাইলে গাজার আগ্রাসন নিয়ে সবচেয়ে উচ্চকন্ঠ নোয়াম চমস্কির। শুধু আজ থেকে নয়, বছরের পর বছর ধরে ইসরাইলি নির্মমতার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছেন এই আমেরিকান। গত ৭ অক্টোবর থেকে নতুন করে ইসরাইলি হামলায় গাজার দুর্দশা চরমে। ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে শয্যাশায়ী আছেন ৯৫ বছর বয়সী চমস্কি। নিজের করুণ অসুস্থতার মাঝেও ইসরাইলের বিরুদ্ধে নিজের প্রতিবাদ জারি রেখেছেন তিনি।

২০১৫ সাল থেকে ব্রাজিলে বসবাস করে আসছেন চমস্কি দম্পতি। গত বছর জুনে স্ট্রোক হয় চমস্কির। এর পর থেকে স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। এখন ব্রাজিলেই চিকিৎসা চলছে তার। জীবনের শেষ দিকে বয়সের ভারে ন্যুজ চমস্কি ভুলেননি ফিলিস্তিনি জনগণের কথা। গাজা যুদ্ধের ছবি দেখে বিছানা থেকেই বাঁ হাতের মুষ্টিবদ্ধ প্রতিবাদ জানাচ্ছেন তিনি। 

চমস্কির অবস্থা জানতে যোগাযোগ করে টিআরটি নিউজ। ইমেইলের জবাবে গাজা দুর্দশার নিয়ে চমস্কির মনের অবস্থা জানিয়েছেন তার স্ত্রী ভ্যালেরিয়া। সেখানে তিনি জানিয়েছেন, ব্রাজিলের সংবাদপত্রে গাজায় ইসরাইলি হামলার খবরে চোখ রাখছেন চমস্কি।

অসুস্থ হওয়ার ঠিক আগে আল জাজিরাকে এক সাক্ষাত্কারে চমস্কি বলেছিলেন,  গাজায় ইসরায়েলের নৃশংস অবরোধ এবং বর্বর আক্রমণ এই সময়ের সবচেয়ে ‘বড় অপরাধ’।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একজন প্রধান সমালোচক হিসেবে বিবেচিত করা হয় নোয়াম চমস্কিকে। শুধু তাই নয় সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাকে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন। রাজনীতি, দর্শন, ভাষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে চমস্কির উল্লেখযোগ্য কাজ রয়েছে। এ যাবত কালে জীবিত দার্শনিকদের মধ্যে চমস্কিকে ‘আধুনিক ভাষাবিজ্ঞানের জনক’ বলা হয়।

Advertisement

নোয়াম চমস্কি ইসরাইল ফিলিস্তিন

Advertisement

আরও পড়ুন

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম