Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ছবি: সংগৃহীত

Advertisement

স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট এর ১৪তম টেস্ট ফ্লাইটে প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে পৌঁছে নতুন স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। 

মহাকাশযানটির নিচের ধাপের সুপার হেভি বুস্টার রকেট থেকে আলাদা হওয়ার পর প্রধান তিনটি ইঞ্জিনের একটি অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাওয়ায় ১০ ঘণ্টার এই মানববিহীন মিশনটি কমিয়ে মাত্র ৩ ঘণ্টায় নামিয়ে আনা হয়। স্থানীয় সোমবার (২৮ সেপ্টেম্বর) মেক্সিকো উপসাগরের স্টারবেজ কমপ্লেক্স থেকে ৪০ তলা সমান উঁচু এই রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। 

মহাকাশে পৌঁছানোর পর স্টারশিপের মূল ইঞ্জিনগুলোর একটি বন্ধ হয়ে গেলেও প্রকৌশলীদের তাৎক্ষণিক পদক্ষেপে অন্য ইঞ্জিনগুলো চালু করে যানটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়। 

কক্ষপথে পৌঁছে স্টারশিপ সফলভাবে ২৬টি পরবর্তী প্রজন্মের স্টারলিংক ভিথ্রি স্যাটেলাইট স্থাপন করে, যা এই রকেটের প্রথম কক্ষপথভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ। স্টারশিপের এই ঐতিহাসিক সাফল্যে ইলন মাস্ক ও স্পেসএক্সকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

প্রশান্ত মহাসাগরে স্টারশিপের নিয়ন্ত্রিত অবতরণের মাধ্যমে এই ঐতিহাসিক টেস্ট মিশনের সমাপ্তি ঘটে, যা ভবিষ্যতে চাঁদে নভোচারী পাঠানো এবং স্পেসএক্সের স্যাটেলাইট কার্যক্রমকে আরও দ্রুততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতীক্ষার অবসান, রোডস্টার নিয়ে সুখবর দিল টেসলা

প্রতীক্ষার অবসান, রোডস্টার নিয়ে সুখবর দিল টেসলা

‘গৃহযুদ্ধের আগেই অনেক সন্তান চাই’, মাস্কের দাবি প্রকাশ্যে আনলেন সাবেক প্রেমিকা

‘গৃহযুদ্ধের আগেই অনেক সন্তান চাই’, মাস্কের দাবি প্রকাশ্যে আনলেন সাবেক প্রেমিকা

ইসলামবিদ্বেষ আর বর্ণযুদ্ধকে পুঁজি করা এক উদ্যোক্তা ইলন মাস্ক

মিডলইস্ট আইয়ের নিবন্ধ ইসলামবিদ্বেষ আর বর্ণযুদ্ধকে পুঁজি করা এক উদ্যোক্তা ইলন মাস্ক

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি রকেট

চাঁদে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের তৈরি রকেট

এক্স-এ ব্যাংকিং সেবা চালু করলেন মাস্ক

এক্স-এ ব্যাংকিং সেবা চালু করলেন মাস্ক

‘ট্রিলিয়নিয়ার’ মর্যাদা হারালেন ইলন মাস্ক

‘ট্রিলিয়নিয়ার’ মর্যাদা হারালেন ইলন মাস্ক

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

বিক্রির অপেক্ষায় ৩৫ বেডরুমের সেই ভৌতিক প্রাসাদ ‘হন্টেড প্যালেস’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম