Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে তালাকের পরও ভরণপোষণ পাবেন মুসলিম নারীরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৩৬ পিএম

ভারতে তালাকের পরও ভরণপোষণ পাবেন মুসলিম নারীরা

ছবি সংগৃহীত

Advertisement

এখন থেকে ভারতে বিবাহবিচ্ছেদ হলে স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন মুসলিম নারীরা। বুধবার (১০ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।  আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  হিন্দুস্তান টাইমস।  

আদালতের রায়ে বলা হয়, কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের (সিআরপিসি) ১২৫ নম্বর ধারা অনুযায়ী সাবেক স্বামীর কাছ থেকে ভরণপোষণ চাইতে পারেন বিবাহবিচ্ছিন্ন মুসলিম নারী।  

প্রতিবেদনে বলা হয়, তালাকের পর সাবেক স্বামীর প্রতি ভরণপোষণের দাবি জানিয়ে নিম্ন আদালতে মামলা করেন এক মুসলিম নারী। এর ফলে তেলেঙ্গানা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন ভরণপোষণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।  

ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেন আবদুল সামাদ নামে ওই নারীর স্বামী। আজ তাঁর সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি নাগরত্না বলেন, ‘আমরা এই আর্জি খারিজ করে দিচ্ছি। আর আমরা এটা বলছি যে শুধুমাত্র বিবাহিত নারীর জন্য নয়, বিবাহবিচ্ছিন্ন নারীদের জন্যও প্রযোজ্য হবে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ১২৫ ধারা।’

কোড অব ক্রিমিনাল প্রসিডিউর তথা সিআরপিসির ১২৫ ধারা কী? 

এই আইনের ১২৫ ধারায় স্ত্রী, সন্তান এবং পিতামাতার ভরণপোষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত আছে।  এই ধারা অনুসারে, স্বামী, পিতা বা সন্তানের উপর নির্ভরশীল স্ত্রী, পিতা-মাতা বা সন্তানরা তখনই ভরণপোষণ দাবি করতে পারেন যখন তাদের জীবিকার অন্য কোন উপায় নেই।
 

Advertisement

ভারতে বিবাহবিচ্ছেদ ভারতে মুসলিম নারী মুসলিম নারী তালাক ভরণপোষণ

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম