Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাসপাতালে আঘাত হেনে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

হাসপাতালে আঘাত হেনে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪

Advertisement

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা শহরের একটি হাসপাতালে আঘাত হেনে মাটিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন।

রোববার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মুগলা প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় এতে দুই পাইলট, একজন ডাক্তার এবং আরেকজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই প্রাণ হারিয়েছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে এবং তারপর মাটিতে পড়ে যায়। তবে ভবনের ভেতরে বা বাইরে কেউ আহত হয়নি। 

তিনি আরও জানান, ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরে এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দল উপস্থিত ছিল। সূত্র: রয়টার্স

Advertisement

তুরস্ক হাসপাতাল অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত

Advertisement

আরও পড়ুন

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

নেপালে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা, নিখোঁজ এখনও ৫ হাজার ২৮৫ জন

বাব আল-মান্দেব দখলে ইয়েমেনি বাহিনীর অভিযান, পিছু হটছে হুথিরা

বাব আল-মান্দেব দখলে ইয়েমেনি বাহিনীর অভিযান, পিছু হটছে হুথিরা

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম