Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ এএম

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

Advertisement

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে জেলেনস্কির মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। 

তিনি বলেছেন, ‘জেলেনস্কির এ বক্তব্য রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি অর্জনকে আরও কঠিন করে তুলবে।’

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না। 

তিনি বলেছেন, ‘এখানে কথা বলার কিছু নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থি।’

জেলেনস্কির এই মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।  বুধবার তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন,  ‘কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না।  তিনি যদি ক্রিমিয়া চান, তাহলে এগারো বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনও গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি?’

ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে তিরস্কার করে বলেন,  তিনি তার দেশে হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা করছেন এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা ‘একটি চুক্তির খুব কাছাকাছি’।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘জেলেনস্কির এরকম উস্কানিমূলক বক্তব্য এই যুদ্ধের নিষ্পত্তি করা এত কঠিন করে তোলে। তার গর্ব করার কিছু নেই!’

Advertisement

রাশিয়া ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম