Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

খামেনি বা পেজেশকিয়ানের সঙ্গে বসতে প্রস্তুত, জানালেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:০২ পিএম

খামেনি বা পেজেশকিয়ানের সঙ্গে বসতে প্রস্তুত, জানালেন ট্রাম্প

Advertisement

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দরকার হলে তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। 

শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারমূলক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২২ এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদমাধ্যমটি।

এর আগে, গত সপ্তাহেই ওমানে একটি বৈঠকে হয় ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের। সেখানে সম্ভাব্য একটি পরমাণু চুক্তির কাঠামো নির্ধারণ করা হয়। যাকে একজন মার্কিন কর্মকর্তা ‘খুব ভালো অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন। 

এ নিয়ে টাইম ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি’।

এ সময় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্পের প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি উত্তর দেন- ‘অবশ্যই প্রস্তুত’।

এর আগে, ২০১৮ সালে ট্রাম্প যখন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন, তখন তিনি ইরানের বিরুদ্ধে দ্রুত একটি নতুন চুক্তি না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। যাতে ইরান পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে।

তবে ইরান ২০১৯ সাল থেকে ২০১৫ সালের সেই চুক্তির সীমা অতিক্রম করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বৃদ্ধি করেছে। 

যদিও পশ্চিমা দেশগুলোর মতে, তা একটি শান্তিপূর্ণ শক্তি কর্মসূচির জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক বেশি। তবে ইরান বরাবরই তাদের সেই অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, তার এই কর্মসূচি কেবলই জনকল্যাণের জন্য এবং এটি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য।

Advertisement

যুক্তরাষ্ট্র ট্রাম্প পরমাণু কর্মসূচি খামেনি পেজেশকিয়ান

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম