Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনা: ট্রাম্প বললেন ‘এটা নতুন কিছু নয়’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ এএম

কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনা: ট্রাম্প বললেন ‘এটা নতুন কিছু নয়’

Advertisement

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগকে ‘গুরুত্ব’ না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বিরোধ ‘একভাবে না একভাবে মিটে যাবে।’

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং তিনি উভয় দেশের নেতাদের চেনেন। কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি।

ট্রাম্প তার বিমানে ভ্রমণের সময় বলেন, ‘ওই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু না। তারা যেকোনোভাবে না কোনওভাবে বিষয়টি সমাধান করে ফেলবে’।

তিনি বলেন, ‘এটি ছিল একটি খারাপ (সন্ত্রাসী হামলা)।’

কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

পেহেলগামে মারাত্মক বন্দুক হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ গোলাগুলি হয়। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মঙ্গলবার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য পাহাড়ি এই এলাকায় এক মর্মান্তিক হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।  

নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।  ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করেছে এবং এটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলেও অভিহিত করেছে।

Advertisement

কাশ্মীর ডোনাল্ড ট্রাম্প পেহেলগাম

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম