Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর হামলা

প্রতিরক্ষা অভিযানের খবর প্রচার না করার নির্দেশনা ভারতের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম

প্রতিরক্ষা অভিযানের খবর প্রচার না করার নির্দেশনা ভারতের

Advertisement

পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটা অ্যাডভাইজরি (উপদেশ) জারি করেছে।

সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ।

ওই বিবৃতিতে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সব গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ (সরাসরি সম্প্রচার) না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। 

তাছাড়া, নিরাপত্তা কর্মীদের অভিযানের ওপরও এর প্রভাব পড়তে পারে।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না।

গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

সীমান্তের একদিকে যেমন ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ দাবি জোরালো হয়েছে তেমনই অন্যপ্রান্তে ‘সমুচিত জবাব’ দেওয়ার দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে। 

Advertisement

প্রতিরক্ষা অভিযান ভারত কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম